২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্টেইনার খুঁজতে নিউমুরিং টার্মিনালেও এসএমএস চালু

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালেও কন্টেইনারের অবস্থান জানার জন্য বুধবার থেকে এসএমএস সার্ভিস চালু হয়েছে। এর আগে গত ৩ মে চিটাগাং কন্টেইনার টার্মিনালে এই সেবা প্রদান সার্ভিস চালু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

চট্টগ্রাম ৩০ মে (বিডিনিউজ টুয়ে্িন্টফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালেও কন্টেইনারের অবস্থান জানার জন্য বুধবার থেকে এসএমএস সার্ভিস চালু হয়েছে। এর আগে গত ৩ মে চিটাগাং কন্টেইনার টার্মিনালে এই সেবা প্রদান সার্ভিস চালু হয়। বন্দরের এ দুটি টার্মিনালে রাখা খালি ও পণ্যবাহী কন্টেইনার দ্রুত খুঁজে পেতে এসএমএস সার্ভিস চালু করেছে টার্মিনাল পরিচালনাকারী বেসরকারি সংস্থা সাইফ পাওয়ার টেক লি:। সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক এম আর আমিন জানান, এসএমএস সার্ভিস প্রবর্তন করার ফলে বন্দরের এ দুটি টার্মিনাল ব্যবহারকারীদের এখন থেকে আর ইয়ার্ডে এসে কন্টেইনার খুঁজতে হবে না। অফিস কিংবা যে কোনো জায়গা থেকে মোবাইল ফোনের এসএমএস ব্যবহার করে ৩০ সেকেন্ডের মধ্যে নির্দিষ্ট কন্টেইনারটির অবস্থান জানা যাবে। তিনি বলেন, আগে ইয়ার্ডে রাখা হাজার হাজার কন্টেইনারের মধ্যে একটি খুঁজে পেতে এক থেকে দুদিন সময় ব্যয় এবং দেড় থেকে দুই হাজার টাকা খরচ হতো। তাই অবস্থায় এসএমএস সার্ভিস চালু হওয়ায় পরই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। প্রসঙ্গত, গত ৫ মার্চ থেকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় সাইফ পাওয়ার টেক। গত ১৫ এপ্রিল থেকে এই সংস্থাটিকে অস্থায়ী ভিত্তিতে চিটাগাং কন্টেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে অপারেটর নিয়োগের আগ পর্যন্ত সাইফ পাওয়ার এই টার্মিনালের কার্যক্রম পরিচালনা করবে। বিডিনিউজ টুয়ে্িন্টফোর ডটকম /এফআই/এমএইচবি/২১১৪ ঘ.