২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে হঠাৎ ঝাঁকে ঝাঁকে ইলিশ

হঠাৎ করেই সাগরে ইলিশের ঝাঁক দেখা দিয়েছে। বিপুল পরিমাণে ধরাও পড়ছে জেলেদের জালে। অপ্রত্যাশিত এ প্রাপ্তিতে মুখে হাসি ফোটার পাশাপাশি অবাকও হয়েছেন সাগর পাড়ের জেলেরা। গত দু'দিন ধরে প্রতিটি ট্রলারই ৬ থেকে ১০ হাজার ইলিশ নিয়ে কূলে ফিরছে। এ সময়ে নুনিয়াছড়ার মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে ১২০ টন। প্রতি হাজার ইলিশ বিক্রি হচ্ছে এক লাখেরও বেশি টাকায়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর কর্মকর্তারাও বলছেন, গত দু'দিন যে হারে ইলিশ ধরা পড়েছে, তা অপ্রত্যাশিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 02:07 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

কক্সবাজার, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হঠাৎ করেই সাগরে ইলিশের ঝাঁক দেখা দিয়েছে। বিপুল পরিমাণে ধরাও পড়ছে জেলেদের জালে। অপ্রত্যাশিত এ প্রাপ্তিতে মুখে হাসি ফোটার পাশাপাশি অবাকও হয়েছেন সাগর পাড়ের জেলেরা। গত দু'দিন ধরে প্রতিটি ট্রলারই ৬ থেকে ১০ হাজার ইলিশ নিয়ে কূলে ফিরছে। এ সময়ে নুনিয়াছড়ার মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে ১২০ টন। প্রতি হাজার ইলিশ বিক্রি হচ্ছে এক লাখেরও বেশি টাকায়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর কর্মকর্তারাও বলছেন, গত দু'দিন যে হারে ইলিশ ধরা পড়েছে, তা অপ্রত্যাশিত। শহরতলীর উত্তর নুনিয়াছড়া, মধ্যম নুনিয়াছড়াসহ আশপাশের এলাকার জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে তেমন ইলিশ মিলছিল না। কিন্তু গত দু'দিন ধরে উপকূলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তাও আবার বড় আকারের। প্রতিটি ইলিশের সাইজ ৮০০ গ্রাম থেকে ২ কেজির মতো। জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, সাধারণত সেপ্টেম্বর থেকে ফেব্র"য়ারি পর্যন্ত ইলিশের মৌসুম। কিন্তু এবার মে মাসের শেষ দিকে এসে প্রচুর ইলিশ ধরা পড়াটা অপ্রত্যাশিতই। ১২ বছর ধরে সাগরে মাছ ধরছেন উত্তর নুনিয়াছড়ার মমতাজ মিয়া। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জীবনে এতো ইলিশ দেখিনি। শুনেছি ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পরপরই প্রচুর ইলিশ পাওয়া গিয়েছিল।" মমতাজ জানান, উপকূলের হ্যাচারি জোন বরাবর প্রায় ১৮-২০ কিলোমিটার পশ্চিমে প্রচুর পরিমাণ ইলিশ মিলছে। মাছ ধরা ট্রলারের মালিক শামসুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার ট্রলার মঙ্গলবার সাত হাজার ইলিশ পেয়েছে। তবে ওই দিন কূলে ফেরা প্রায় ৩০টি ট্রলারের প্রতিটিই ৮ থেকে ১০ হাজার ইলিশ পেয়েছে। আবুল হাসেম নামে অপর এক ট্রলার মালিক জানান, প্রতি হাজার ইলিশ এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। মাছ সাইজে যত বড় হচ্ছে দামও তত বাড়ছে। বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রের বিপণন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার ৭৫ টন ইলিশ কেন্দ্রে এসেছে। এক দিনেই প্রায় ৩০ হাজার টাকা টোল আদায় হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে জেলে নুুরুল আলম জানান, ঘূর্ণিঝড় 'আকাশ'র পর মিয়ানমার উপকূল থেকে প্রচুর পরিমাণে ইলিশ বঙ্গোপসাগরে চলে এসেছে। তার মতে, যে কোন ঘূর্ণিঝড়ের পরই এ রকম প্রচুর মাছ পাওয়া যায়। তবে মৎস্য অবতরণ কেন্দ্রের প্রকল্প প্রধান আনিসুর রহমান বলেন, মেঘনা নদীতে আড়াই মাস ধরে মাছ শিকার নিয়ন্ত্রণ এবং ঝাটকা ধরা বন্ধ থাকায় ইলিশ বড় হওয়ার সুযোগ পেয়েছে। হয়তো তাতেই মাছের বংশ বৃদ্ধি বেড়েছে। খুচরা মাছ ব্যবসায়ী মনি আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সারা বছর মাছ ব্যবসায় লোকসান দিতে দিতে ফতুর হয়ে পড়েছি। এবার হয়তো তি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। মৎস্য অবতরণ কেন্দ্রের একটি সূত্র জানায়, মঙ্গলবার ও বুধবার প্রায় ৫০ ট্রাক ইলিশ কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে ব্যবসায়ীরা পাঠিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/ ২০০১ ঘ.