বগুড়া, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বগুড়া--৩ আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল মোমেন তালুকদার খোকার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
বুধবার জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় সাবেক এই সাংসদসহ ১৬ জনকে আসামী করা হয়েছে।
মামলার বাদী দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারের ব্যবসায়ী মো. আশরাফ আলী কবিরাজ তার মামলার অভিযোগে বলেছেন, ২০০১ সালের ১৭ ডিসেম্বর দুপচাঁচিয়া থানার পলিপাড়া গ্রামে তার ইট ভাটায় আসামীরা এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় সাবেক সাংসদ খোকার উপস্থিতিতে তোফায়েল হোসেন লিটন বাদীর মাথায় পিস্তল ধরে। সাংসদ তখন ১০ লাখ টাকা দিতে বলেন। অন্যথায় ইট ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। বাদী ওই পরিমাণ টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় আসামীরা প্তি হয়ে পিস্তল, লাঠি, হকিস্টিক ও ছোরা নিয়ে হামলা চালায়।
এতে কমপে তিন লাখ টাকার তি হয়।
এসময় আসামীরা ইটভাটার অফিস থেকে ৩৫ হাজার টাকা লুট করে নেয়।
পরে বাদী পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে ৬ লাখ টাকা দেন।
বাদী তার অভিযোগে বলেন, প্রধান আসামী সাবেক সাংসদ হওয়ায় এবং তার প্রভাব থাকায় তখন মামলা করতে সাহস পাননি।
বাদীর আইনজীবী আল মাহমুদ জানান, ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯৩২ ঘ.
bdnews24