ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমকে ভারতের ত্রিপুরায় আটক করা হয়েছে কিনা সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
বুধবার ভারতের কয়েকটি দৈনিকে ওই দুই নেতার আটক হওয়ার খবর ছাপা হলেও বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি।
পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী পিআইডির সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, "ত্রিপুরার বাংলাদেশ মিশন ভারতের বেশ কয়েকটি দৈনিক পত্রিকা আমাদের কাছে পাঠিয়েছে। পত্রিকাগুলোতে ওই দুজনকে আটকের খবর ছাপা হয়েছে।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক নাজমুল কাওনাইন বলেন, "ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরটি আমরা জেনেছি। তবে এ বিষয়ে ওই দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। যোগাযোগ করার পর আপনাদের (সাংবাদিকদের) জানানো হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/১৭১৮ ঘ.
bdnews24