ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ১৪ হাজার ১৪৫ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে বিদেশে কাজ করার সুযোগ পেয়েছেন মোট ২ লাখ ৫০ হাজার ৩০৬ জন বাংলাদেশি কর্মী। যা গত বছরের এই সময়ের প্রায় দ্বিগুণ।
পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী পিআইডির সম্মেলনকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রবাসীরা জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট ১৪ হাজার ১৪৫ কোটি টাকা দেশে পাঠিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে রেমিটেন্সের পরিমাণ ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এছাড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য সরকার নতুন শ্রম বাজার খুঁজছে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, "বিদেশে লোক পাঠিয়ে টাকা পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। আমাদের মূখ্য দায়িত্ব হচ্ছে বিদেশে কর্মরত জনশক্তির কল্যাণ নিশ্চিত করা। এ বিষয়ে আমরা সবসময়ই সচেতন এবং সক্রিয় রয়েছি।"
তিনি আরও জানান, গত বছরের প্রথম পাঁচ মাসে এক লাখ ২৭ হাজার ১৮৩ বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। শুধু এপ্রিল মাসেই গিয়েছেন ৬৬ হাজার ১৯৬ জন। এক মাসে বিদেশে কর্মী পাঠানো সংখ্যার দিক দিয়ে এটি রেকর্ড।
উপদেষ্টা জানান, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার বেশ কিছু পদপে নিয়েছে। যেসব কর্মী বিদেশে যাবেন তাদের চাকরির ধরন ও শর্ত সম্পর্কে জানানো, বিদেশে তাদের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বার এবং প্রবাসী বাংলাদেশিরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন শ্রম বাজার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "দণি কোরিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ একটি চুক্তি করতে যাচ্ছে। চুক্তির পর সেদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে বৈধভাবে আবার কোরিয়া যাওয়ার সুযোগ পাবেন।"
বর্তমানে বৈধ--অবৈধভাবে মোট ১২ হাজার বাংলাদেশি শ্রমিক দণি কোরিয়ার কাজ করছেন বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৬৮ হাজার ১৪৭ জন মহিলা কর্মী কাজ করছেন। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ছয় হাজার ৩৩ জন মহিলা শ্রমিক বিদেশে কাজ পেয়েছেন। মহিলা কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে স্থায়ী নীতিমালা তৈরির চেষ্টা করছে সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/কেএম/১৬৪৫ঘ.
bdnews24