ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের আরও একটি দুর্নীতি মামলার বিচার শুরু হয়েছে।
বুধবার শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিভাগীয় বিশেষ জজ মালিক আবদুল্লাহ আল আমিনের আদালতে বাদী বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা গোলাম মর্তুজার স্যা নেওয়া হয়।
একই আদালতে বিচারাধীন এরশাদের ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং(ইএনজি) সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজির হলেও স্যা দিতে পারেননি বিটিভির সাবেক প্রধান প্রকৌশলী এস ভি খান। রাষ্ট্রপ মামলার আলামত আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় স্যা নেওয়া হয়নি। এর আগে এ মামলায় বাদীসহ চার জনের স্যা নেওয়া হয়।
এছাড়া ওই আদালতেই রাডার ক্রয় ও টিঅ্যান্ডটির ল্যান্ডফোন স্থাপন সংক্রান্ত এরশাদের আরও দুটি দুর্নীতি মামলায় বুধবার স্যাগ্রহণের দিন ধার্য থাকলেও মামলা দুটির কোনও সাী হাজির ছিলেন না।
শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত মামলায় স্যা গ্রহণের পর বাদীকে জেরা করেন এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। বিচারক মালিক আবদুল্লাহ ব্যাংক ঋণ মওকুফ এবং ইএনজি মামলায় আগামী ১৮ জুন বাকি সাীদের স্যা নেওয়ার দিন ধার্য করেন। এছাড়া রাডার ক্রয় এবং ৮৯টি উপজেলায় টিঅ্যান্ডটির ল্যান্ডফোন স্থাপন মামলায় আগামী ২৫ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
শিল্প ব্যাংকের ঋণ মওকুফের মামলায় এরশাদ আদালতে হাজিরা দেন। মামলার অন্যতম আসামী শিল্প ব্যাংকের পরিচালনা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান এবং সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকেও কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মেসার্স থ্রি স্টার পোলট্রি ফার্মের নেওয়া শিল্প ব্যাংকের ৩৫ লাখ টাকার ঋণ মওকুফ করায় ১৯৯১ সালের ২২ এপ্রিল দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় মামলা করে। এ মামলায় এরশাদ ও মোশাররফ হোসেনসহ ছয় জনকে আসামী করে ওই বছরের ৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।
এরশাদের বিরুদ্ধে ইএনজি সংক্রান্ত দুর্নীতি মামলাটি করা হয় ১৯৯২ সালের ২৯ ফেব্র"য়ারি তেজগাঁও থানায়; আর ল্যান্ডফোন স্থাপন নিয়ে মামলা হয়েছিল ১৯৯২ সালের সেপ্টেম্বর মাসে রমনা থানায়। এছাড়া ১৯৯২ সালের মে মাসে তেজগাঁও থানায় রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলাটি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/কেএম/১৫৪৪ঘ.
bdnews24