২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মহা সমুদ্রবন্দর স্থাপনের দাবি তুললেন ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন মহা সমুদ্রবন্দর স্থাপনসহ অন্যান্য বিষয়ে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তর্ক করে পিছিয়ে যাওয়ার সময় নেই। তর্কের বিরাম টানতে হবে। মঙ্গলবার ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনূস এ কথা বলেন। ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইউনূস বলেন, "মহাসমুদ্র বন্দর হলে চট্টগ্রাম--নোয়াখালী আন্তর্জাতিক শিল্প এলাকায় পরিণত হবে। এখন আমরা সাম্পান দিয়ে ব্যবসা করছি। সাম্পানে করে সিঙ্গাপুরে গিয়ে মাদারশিপে মাল তুলে দেই। আগামী ২৫ বছরের সুবিধা নিশ্চিত করে মহাসমুদ্র বন্দর স্থাপন করতে হবে। টাকার জন্য বিশ্বব্যাংকসহ অনেকের কাছে যেতে হবে কেন?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ড. মুহাম্মদ ইউনূস বলেছেন মহা সমুদ্রবন্দর স্থাপনসহ অন্যান্য বিষয়ে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তর্ক করে পিছিয়ে যাওয়ার সময় নেই। তর্কের বিরাম টানতে হবে। মঙ্গলবার ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনূস এ কথা বলেন। ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইউনূস বলেন, "মহাসমুদ্র বন্দর হলে চট্টগ্রাম--নোয়াখালী আন্তর্জাতিক শিল্প এলাকায় পরিণত হবে। এখন আমরা সাম্পান দিয়ে ব্যবসা করছি। সাম্পানে করে সিঙ্গাপুরে গিয়ে মাদারশিপে মাল তুলে দেই। আগামী ২৫ বছরের সুবিধা নিশ্চিত করে মহাসমুদ্র বন্দর স্থাপন করতে হবে। টাকার জন্য বিশ্বব্যাংকসহ অনেকের কাছে যেতে হবে কেন?" তিনি বলেন, উপযুক্ত সুন্দর স্থানে বন্দর নির্মাণ করতে হবে। যেখান থেকে অন্য দেশ সুবিধা নিতে পারবে। নেপাল আমাদের বন্দর ব্যবহার করতে পারে। চীনের ইউনান প্রদেশ, ভূটান ও পূর্ব ভারতেরও এ বন্দর কাজে লাগবে। তিনি স