২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওয়াসার পানি চুরির ঘটনা উদঘাটন, আটক ১

বন্দরনগরী চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়াসার বিপুল পরিমাণ পানি চুরির ঘটনা উদঘাটন করা হয়েছে। ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কর্ণেলহাট এলাকায় অভিযান চালিয়ে ওয়াসার বিপুল পরিমাণ পানি চুরির ঘটনায় সোমবার রাতে এক ভবন মালিককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া নগরীর আরাকান সড়কেও অনুরূপ পানি চুরির ঘটনা ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বন্দরনগরী চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়াসার বিপুল পরিমাণ পানি চুরির ঘটনা উদঘাটন করা হয়েছে। ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কর্ণেলহাট এলাকায় অভিযান চালিয়ে ওয়াসার বিপুল পরিমাণ পানি চুরির ঘটনায় সোমবার রাতে এক ভবন মালিককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া নগরীর আরাকান সড়কেও অনুরূপ পানি চুরির ঘটনা ধরা পড়েছে। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত আদালত সোমবার রাতে পাহাড়তলীর কর্নেলহাট এলাকার শাহ পাড়ায় অভিযান চালিয়ে এই চুরির ঘটনা উদঘাটন করেন। তারা দেখতে পান, ওয়াসার মেইন লাইন থেকে ১৫০ ফুট অবৈধ বাইপাস সংযোগ টেনে ২৭টি আবাসিক স্থাপনায় লাখ লাখ লিটার পানি চুরি করা হচ্ছে। পানি চুরির অভিযোগে আদালত ভবনের মালিক মো. ইসমাইলকে আটক করে। পাশাপাশি ১৫০ ফুট দীর্ঘ জিআই পাইপসহ পাম্প অপসারণ এবং জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, রাত ৯টার পর এই ভবনের অবৈধ সংযোগের মাধ্যমে পানি চুরি শুরু হয় এবং প্রতি ঘরে ঘরে ট্যাংক ভর্তি করে দেওয়া হয়। এদিকে অপর এক অভিযানে আদালত নগরীর আরাকান সড়কে পানি চুরির আরও একটি বড় ধরনের ঘটনা উদঘাটন করে। পানি চুরির জন্য উভয় ভবনের মালিকের কাছ থেকে তিন লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও তিপূরণ আদায় করেছে আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসডি/১৯১৫ ঘ.