ব্রাহ্মণবাড়িয়া, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাসিরনগর উপজেলার ধর মণ্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে ওয়ারেন্টের আসামি জনৈক দুলাল মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে আসামী পরে হামলায় আহত হয়েছে তিন পুলিশ। এরা হলেন পুলিশের সহকারি উপ পরিদর্শক রতন কুমার পাল, কনস্টেবল আবদুল হানিফ ও মোখলেছ মিয়া।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, ভোর রাতে জিআর মামলার পলাতক আসামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করতে গেলে আসামী পরে লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় নাসিরনগর থানার উপ পরিদর্শক আবদুল জলিল বাদী হয়ে আটজনকে আসামী করে মঙ্গলবার বিকেলে একটি মামলা দায়ের করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯০৮ ঘ.
bdnews24