২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটা আ’লীগ সাধারণ সম্পাদক ও বামনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৭) ও বামনার রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা সিপিবি সভাপতি আবদুল খালেক জোমাদ্দারকে (৪৬) সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 03:59 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

বরগুনা পুলিশ সুপার মো. শামসুদ্দিন জানান, শান্তি-শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে বামনা থানার পরিদর্শক এস এ আ. খালেক বিডি নিউজকে বলেন, প্রশাসন ও সরকারবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান খালেক জোমাদ্দারকে আটক করা হয়।