২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের বাড়িতে তল্লাশি

সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের ঝালকাঠির দুটি বাড়িতে সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 01:17 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে শাহজাহান ওমরের বাংলোবাড়ি ও গ্রামের বাড়ি সাংগড়ে যৌথবাহিনী অভিযান শুরু করে রাত সাড়ে ১২টার দিকে।

তবে এ সময় কাউকে আটক বা কোনো কিছু জব্দ করা হয়নি বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনী সূত্র।