ঢাকার মোহাম্মদপুরের সন্ত্রাসী মুন্না টাঙ্গাইলে গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুরের সন্ত্রাসী মুন্নাকে (৩০) টাঙ্গাইল থানা পুলিশ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চারটি হত্যাসহ ১০টি মামলা আছে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও মির্জাপুর থানার পুলিশ মির্জাপুরের কদিমধল্লা গ্রামের আতোয়ার রহমানের বাড়ি থেকে মুন্নাকে গ্রেপ্তার করে।
আতোয়ার রহমান মুন্নার শ্বশুর। বিভিন্ন অপরাধ করে মুন্না শ্বশুর বাড়িতে আত্মগোপন করত বলে পুলিশ জানায়।
