২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জনকে নোটিশ পাঠানো চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন

নাম প্রকাশ না করলেও দুর্নীতি দমন কমিশন ২২ জনের নামে নোটিশ চূড়ান্ত করেছে । সোমবার রাতের মধ্যে এদের কাছে নোটিশ পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নাম প্রকাশ না করলেও দুর্নীতি দমন কমিশন ২২ জনের নামে নোটিশ চূড়ান্ত করেছে । সোমবার রাতের মধ্যে এদের কাছে নোটিশ পাঠানো হবে। তালিকাভুক্তদের মধ্যে যারা এখন গ্রেপ্তার আছেন তাদের নোটিশ জেলে পাঠানো হবে। কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেন, " হিসাব জমা দেওয়ার জন্য যাদের নামে নোটিশ পাঠানো হবে তাদের সশরীরে উপস্থিত হতে হবে না। প্রতিনিধি এসে জমা দিলে হবে। জমা দিতে হবে এক সপ্তাহের মধ্যে।" এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, " আব্দুল জলিল ও লুৎফুজ্জামান বাবরসহ যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কিছু জানে না। তাদের অন্য কোনো কারণে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জিএনএ/এমএইচবি/১৯২৯ ঘ.