২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লাখনিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রকৌশলী আবদুল মতিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

দিনাজপুর, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রকৌশলী আবদুল মতিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, ব্রিটিশ পরামর্শক অ্যান্থনি অ্যাবোর্স ও মাইনিং এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, আগামী ৩ জুনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করবে। এদিকে শনিবার দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া কয়লা উত্তোলনের কাজ সোমবার থেকে আবার শুরু হয়েছে। গত শনিবার রাতে কয়লা খনির ১১০৯ নম্বর ফেইজে কয়লা উত্তোলনের সময় বড় আকারের একটি কয়লা খণ্ড চীনা শ্রমিক ঝাং বাপিয়াং ও বাংলাদেশি শ্রমিক মোস্তাফিজুর রহমানের ওপর পড়ে গেলে দুজনই গুরুতর আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চীনা শ্রমিক ঝাং বাপিয়াং মারা যায়। আহত অপর শ্রমিক মোস্তাফিজুর রহমান বর্তমানে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসডি/১৮১০ ঘ.