২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বিএনপি নেতা আটক

ঝালকাঠীর নলছিটি উপজেলা বিএনপির সহ--সভাপতি ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লাকে সোমবার যৌথবাহিনী আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

বরিশাল, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঝালকাঠীর নলছিটি উপজেলা বিএনপির সহ--সভাপতি ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লাকে সোমবার যৌথবাহিনী আটক করেছে। নলছিটি উপজেলা চত্ত্বর থেকে বেলা সোয়া ১১ টার দিকে যৌথবাহিনী তাকে আটক করে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। নলছিটি থানার পরিদর্শক আবদুর রাজ্জাক নফহবংি২৪.পড়স কে বলেন, যৌথবাহিনীর হাতে রফিকুল ইসলাম মোল্লার আটক হওয়ার কথা তিনি শুনেছেন। তবে বিকাল পৌনে তিনটা পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৫৫৪ ঘ.