২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোহাগপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোহাগপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, ভৈরব এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে সোহাগপুরের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রামের নাগরবাড়ি ও সিকদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে দিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত আকাশ (২০), রবিন (২২) কাউসার (২৩), হেলাল (৩৫), রবিউল (২৬), ইমন (২২), কতুব (৩২), মোক্তার (২৮), জুবায়ের (২৮), খোকন (২৩), সালাউদ্দিন (২২) দেলোয়ার (২৩), দ্বীন ইসলাম (২৪) কে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৩৪০ ঘ.