ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ২১০ জন সহকারী জজ নিয়োগের সুপারিশ করেছে। শিগগিরই এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
রোববার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে দেওয়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। কমিশনের চেয়ারম্যান বিচারপতি এম এম রুহুল আমিন এ প্রতিবেদন দেন বলে পিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় রাষ্ট্রপতি বিচার বিভাগে যোগ্য, মেধাবী ও প্রতিশ্র"তিশীল সহকারী জজ নিয়োগের ক্ষেত্রে কমিশনকে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া জজদের দক্ষতা বাড়ানোর জন্য তাদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
প্রতিবেদন দেওয়ার সময় কমিশনের সদস্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. এমদাদুল হক, ব্যারিস্টার ফিদা এম কামাল, বিচারপতি সিরাজুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের সচিব আলী আশরাফ খান লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/১১০৯ ঘ.
bdnews24