২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর সিটি ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

বিয়ের একদিন পর থেকেই নিখোঁজ রয়েছেন ফরিদপুর সিটি ব্যাংকের ম্যানেজার মো. কামরুজ্জামান (৩৮)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

শনিবার বিকেলে নামাজ পড়তে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি।

এ ব্যাপারে নিখোঁজ কামরুজ্জামানের ছোট ভাই আবদুর রাজ্জাক রোববার ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়েছে, শনিবার বিকেলে আছরের নামাজ পড়তে শহরের ঝিলটুলী এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে যান কামরুজ্জামান। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি এবং তার কোনো খোঁজও পাওয়া যায়নি। শুক্রবার তিনি ঢাকার কাফরুল এলাকায় বিয়ে করেছেন বলে জিডিতে জানানো হয়।

এদিকে ফরিদপুর সিটি ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা জাফর নাসিম জানান, ২৪ মে থেকে ৩১ মে পর্যন্ত ম্যানেজার কামরুজ্জামান ছুটি নিয়েছেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম শেখ জানান, বিষয়টি পারিবারিক দ্বন্দ্ব বলে ধারনা করা হচ্ছে। তবে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।