২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে গোবর্দা এলাকায় রোববার বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী হেফজুল মিয়া (৩৮) নিহত হয়েছেন। এদিকে সীমান্তে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিডিআর।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

স্থানীয় গ্রামবাসী জানান, কয়েকজন ব্যবসায়ী গরু কিনে ভারত থেকে বাংলাদেশে আসার সময় মেইন পিলার ৭ এবং সাব পিলার ৩৪ এর কাছে এলে বিএসএফ গোবর্দা ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে হেফজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ তার লাশ নিয়ে যায়।

এ বিষয়ে বিডিআর ৪৬ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর কামরুল হাসান জানান, লাশ ফেরত চেয়ে তারা বিএসএফকে চিঠি দিয়েছেন।

সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় আবু তাবের (২৫) নামে এক ভারতীয়কে রোববার গ্রেপ্তার করে বিডিআর। তিনি জানান, তার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বশিরহাট থানায়।

তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান।