বগুড়ায় সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার
গাবতলীর চকশুদু গ্রাম থেকে রোববার বিকালে জেএমবি সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোস্তাফিজুর রহমান (৩০)।
তাকে গাবতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, মোস্তফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।
