২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসের রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে রোববার গুলশান থানায় একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ছয় কোটি ছয় লাখ ১০ হাজার টাকার হিসাব গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মনিরুজ্জামান খান বাদী হয়ে দুপুরে এ মামলা দায়ের করেন।

গুলশান থানার কর্তব্যরত উপ-পরিদর্শক খন্দকার সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সাবেক সাংসদ নাসের রহমান এবং তার স্ত্রী রেজিনা নাসেরকে আসামি করে জরুরি ক্ষমতা আইনের ১৫/খ, দুদক আইনের ২৬/২ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা হয়েছে।

মামলার এজাহারে আসামি দুজনের বিরুদ্ধে নিজের ও পরিবারের সদস্যদের নামে বিদেশের ব্যাংকে ৬০ হাজার ডলারসহ মোট ছয় কোটি ছয় লাখ ১০ হাজার টাকার সম্পদের হিসাব গোপনের অভিযোগ করা হয়েছে।