আম পাকাতে গিয়ে ৩ জন কারাগারে
রাসায়নিক তরল পদার্থ ছিটিয়ে কাঁচা আম পাকা করার অপরাধে রোববার দুই শ্রমিকসহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে শ্রমিক রিপন (১৯) ও গোপাল চন্দ্র দত্ত (২৮) এবং ওষুধ ব্যবসায়ী আজিজুল হক (৩৮)।
সদর থানার উপ--পরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নাটোর রাণিভবানী রাজবাড়ীর আমবাগানে তরল রাসায়নিক পদার্থ ছিটিয়ে আম পাকানোর চেষ্টা করছিল। এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে প্রথম আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
