ফেনসিডিল বিক্রির দায়ে বগুড়ায় পুলিশের উপ পরিদর্শক গ্রেপ্তার
ফেনসিডিল রাখা ও বিক্রির দায়ে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মতলুব রহমানকে শনিবার রাতে উপ-শহর ফাঁড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, উপ-শহর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক মাতলুব রহমান অনেক দিন ধরে ফেনসিডিল উদ্ধারের পর তা থানায় জমা না দিয়ে তা বিক্রি করতেন।
গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপার জামিল আহাম্মেদসহ ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তারা শনিবার মতলুবকে উপ-শহর ফাঁড়ি থেকে গ্রেপ্তার করে। পরে সদর থানায় মতলুব-এর ফাইল ক্যাবিনেট থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মতলুব তার সহযোগী আরও দুজনের নাম বলেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
