২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইমিগ্রেশন কর্মকর্তার রিভলবার লুট

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বাসায় শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা তার রিভলবার ও মোবাইল ফোন নিয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 10:44 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক রফিক উল্লাহ জানান, ডাকাতরা শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে কুলগাঁও আবাসিক এলাকায় জাহাঙ্গীর আলমের বাসায় ঢুকে অস্ত্রের মুখে তার রিভলবার, মোবাইল ফোন ও আলমারি থেকে নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।