সাভারে দিনেদুপুরে ডাকাতি, তিন লাখ টাকার মালামাল লুট
সাভার পৌর এলাকার আড়াপাড়ায় শনিবার দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ব্যবসায়ী আব্দুস সামাদের বাড়িতে ডাকাতরা দীর্ঘ দেড় ঘণ্টা ডাকাতি শেষে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।
গৃহকর্ত্রী সানজিদা আক্তার জানান, শনিবার দুপুরে ছয় ডাকাত বাড়িতে ঢুকে তার দুই মেয়ে সাদিয়া, লুবনা ও ছেলে আদিলসহ তকে চোখ ও হাত বেঁধে একটি ঘরে আটকে রাখে। এরপর দেড় ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
তিনি জানান, ডাকাতির সময় গৃহকর্তা আব্দুস সামাদ বাড়িতে ছিলেন না।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খায়ের ফকির জানান, ওই বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
