২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই ডাকাত গ্রেপ্তার

সাভারের আশুলিয়া থানার পশ্চিম ডেন্ডাবর এলাকা থেকে পুলিশ শনিবার দুপুরে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছে মনির হোসেন (২৫) ও রব্বানী (২৩)।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

অভিযানে নেতৃত্ব দানকারী আশুলিয়া থানার উপ পরিদর্শক ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ডেন্ডাবরের কুতুব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তারা ডাকাতির পরিকল্পনা করছিল।

ওই সময় তাদের আরও কয়েক সঙ্গী সেখানে থাকলেও তারা পালিয়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।