চট্টগ্রাম ইপিজেডে এক কারখানায় আগুন
চট্টগ্রাম ইপিজেডে শুক্রবার মধ্যরাতে ডেসটিনি নামে একটি কারখানায় আগুন লেগেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দমকল বাহিনীর কর্মকর্তা ফিরোজ খান জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক সংযোগ থেকে ইপিজেডের দুই নম্বর সড়কের ডেসটিনি কারখানায় আগুন ধরে। বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির দ্বিতল এ কারখানার নিচ তলায় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর দুটি গাড়ি পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এক লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট হয় বলে ফিরোজ খানের ধারণা।
