২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে মাদক ব্যবসা

মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে, তাদেরই দুজন ধরা পড়লেন মাদকসহ। এ ঘটনা জয়পুরহাটে। অভিযুক্তরা হলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল জুয়েল (৩৫) ও আমিনুর(৩০)। ১৪ বোতল ফেনসিডিলসহ র‌্যাব সদস্যরা শনিবার তাদের গ্রেপ্তার করে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 05:58 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

র‌্যাব কর্মকর্তা মেজর শাহ আলী নফহবংি২৪.পড়স কে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে র‌্যাব--৫ এর একটি দল দুপুরে শহরের শান্তিনগর এলাকায় জুয়েলের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সেখান থেকে উদ্ধার করা হয় ১৪ বোতল ফেনসিডিল।