ভবন দেবে যাওয়ায় তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত
রাজধানীর সূত্রাপুরের দয়াগঞ্জে ভবন দেবে যাওয়ার ঘটনায় সিটি করপোরেশনের তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেবে যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে পাঁচ সদস্যের কমিটি। এছাড়া নির্মাণাধীন ভবনের ঠিকাদারের পাওনা পরিশোধ স্থগিত করেছে সিটি করপোরেশন।
দয়াগঞ্জ সুইপার কলোনীতে শুক্রবার রাতে ছয়তলা ভবনটির নীচ তলা মাটিতে দেবে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীর সদস্যরা ভবনের আশেপাশের প্রায় ৫০ টি কাঁচা ঘরের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। (আরও তথ্যসহ)
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা নফহবংি২৪.পড়স কে বলেন, “তদারকের দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলী মেসবাউল করিম, সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান এবং উপ--সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির কমিটির প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে কী কারণে ভবনটি দেবে গেছে।”
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী নফহবংি২৪.পড়স কে জানান, দয়াগঞ্জ সুইপার কলোনীতে পরিছন্নতা কর্মীদের বসবাসের জন্য সিটি কর্পোরেশন কয়েক দিন আগেই ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে হঠ্যাৎ করে ভবনটির নিচ তলা মাটিতে দেবে যায়। এ সময় ভবনটির আশেপাশের কাঁচাঘরের কয়েকশ’ বাসিন্দার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ--পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া শুক্রবার রাত সাড়ে ১২ টায় নফহবংি২৪.পড়স কে জানান, ভবনটির নিচ তলা পুরোপুরি দেবে গেছে। সেখানে আটকা পড়তে পারে আশঙ্কায় তল্লাশি চালানো হলেও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মেয়র খোকা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রচ- শব্দ করে ভবনটি দেবে যায়। এ সময় আশপাশে বিদ্যুৎ চলে যায়। এখন ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।
ঠিকাদারের সব পাওনা পরিশোধ স্থগিত করা হয়েছে জানিয়ে সাদেক হোসেন খোকা আরও বলেন, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত প্রকৌশলী ড. শেখ সেকান্দার আলী, ড. মো. জয়নাল আবেদীন, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, গণপূর্ত বিভাগের একজন প্রতিনিধি এবং সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের এক প্রতিনিধিকে নিয়ে গঠিত তদন্ত কমিটি ভবন দেবে যাওয়ার কারণ অনুসন্ধান করবে।
সিটি করপোরেশনের পরিষ্কার--পরিচ্ছন্ন কর্মীদের আবাসনস্থল হিসাবে ওই ভবনটি নির্মাণের দায়িত্বে ছিল আতিক কনস্ট্রাকশন কোম্পানি।
