২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বোমা হামলার সাক্ষীর ওপর হামলা, গ্রেপ্তার ১

২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরায় জেএমবির বোমা হামলা মামলার প্রধান প্রত্যক্ষদর্শী সাক্ষী রওশন আলীকে শুক্রবার রাতে সস্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 02:27 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ইসলামপুরে নিজ বাড়িতে ফেরার পথে দৌলতপুরে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রওশান আলীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ হামলাকারীদের মধ্যে আব্দুল আজিজ নামের একজনকে  গ্রেপ্তার করেছে। তার বাড়ি  ইসলামপুর গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, জমি--জমা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা অথবা জেএমবি জঙ্গিরা এই হামলা চালিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।