চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন
চট্টগ্রাম ইপিজেডের ডেসটিনি নামে একটি কারখানায় শুক্রবার মধ্যরাতে আগুন ধরে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম দমকল কার্যালয়ের কর্মকর্তা ফিরোজ খান জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ইপিজেডের দুই নম্বর সড়কের ওই কারখানাটিতে আগুন লেগে যায়।
নিচতলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে দমকল বাহিনী।
