২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নব নির্মিত ভবনের নীচ তলা দেবে গেছে

রাজধানীর সূত্রাপুর থানার দয়াগঞ্জ সুইপার কলোনীতে শুক্রবার রাতে ছয়তলা একটি ভবনের নীচ তলা মাটিতে দেবে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীর সদস্যরা ভবনটির আশেপাশের প্রায় ৫০ টি কাঁচা ঘরের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী নফহবংি২৪.পড়স কে জানান, দয়াগঞ্জ সুইপার কলোনীতে পরিছন্নতা কর্মীদের বসবাসের জন্য সিটি কর্পোরেশন কয়েক দিন আগেই ভবনটির নির্মাণকাজ শেষ করেছে। শুক্রবার রাত ১০ টার দিকে হঠ্যাৎ করে ভবনটির নীচ তলা মাটিতে দেবে যায়। এ সময় ভবনটির আশেপাশের কাঁচাঘরের কয়েকশ’ বাসিন্দার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ--পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া রাত সাড়ে ১২ টায় নফহবংি২৪.পড়স কে জানান, ভবনটির নীচ তলা পুরোপুরি দেবে গেছে। সেখানে আটকা পড়তে পারে আশংকায় তল্লাশী চালানো হলেও কাউকে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনটির আশেপাশের কাঁচা ঘরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকল বাহিনীর একটি দলকে ঘটনাস্থলে সারারাত স্ট্যান্ডবাই রাখা হবে।