২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৭ আগস্টের বোমা হামলার প্রত্যক্ষদর্শীকে হত্যার চেষ্টা

২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে জেএমবির বোমা হামলার ঘটনায় সাতক্ষীরার প্রত্যক্ষদর্শী রওশন আলীকে শুক্রবার অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 11:30 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, ইসলামপুরের বাকালি ব্রিজ এলাকার বাসিন্দা রওশন আলী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের পরামর্শে সেখানে থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মির্জ্জা আবদুল্লাহেল বাকি জানান, কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে।