২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তিসহ একজন গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের চণ্ডিপুরে কষ্টিপাথরের মূর্তিসহ আবুল হোসেন নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। তিন কেজি ওজনের মূর্তিটির মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

র‌্যাব--৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার শাহ আলী জানান, গোবিন্দগঞ্জের গন্ধর্ব বাড়ি গ্রামের আবুল হোসেন পুরাকীর্তি পাচারকারী দলের সক্রিয় সদস্য। এই চক্র দীর্ঘদিন ধরে দেশের মূল্যবান ঐতিহাসিক নিদর্শন বিদেশে পাচার করে আসছে।