২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে ভবন ধসে ১২ আহত

রাজধানীর মোহাম্মদপুরে শুক্রবার কৃষি মার্কেটের পাশে বিহারী ক্যাম্পের একটি পরিত্যক্ত ভবন ধসে নারী ও শিশুসহ মোট ১২ জন গুরুতর আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) এবং পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন মো. জসিম (৫০), মোছা. নাগো বেগম (২০), রানী বেগম (২৫), কালো বেগম (২৫), আম্বিয়া (৮০), জ্যোৎস্না (২৫), ডালিয়া (৬), পায়েল (৩), মেঘনা (৮), ইমরান (৮), কোরবান (৩) এবং মোছা. মিনতাছ (৫)।

মোহাম্মদপুর থানার কর্তব্যরত উপ--পরিদর্শক আরিফুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, বেলা ১২টার দিকে কৃষি মার্কেট সড়কে রিলিফ ক্যাম্প--২ এর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার ছাদ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।