২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রংমালা বাজারে বৃহস্পতিবার রাতে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 06:45 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে লোডশেডিংয়ের সময় রংমালা বাজারের একটি মনিহারি দোকানে মোমবাতি পড়ে গিয়ে আগুন লাগে। আশেপাশের দোকানগুলোতে তা দ্রুত ছড়িয়ে পড়লে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

পরে নোয়াখালী দমকল বিভাগের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমজাদ হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

তবে দোকান মালিকরা দাবি করেছেন, ৬টি দোকান পুড়ে গিয়ে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।