অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরে দুলুর ভাইয়ের বিরুদ্ধে মামলা
মুক্তিযোদ্ধা সংসদের ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাই আতিকুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহম্পতিবার নাটোর আমলি আদালতে মামলাটি করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব আবদুল মালেক। আদালত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, আতিকুর রহমান ২০০২ সালে নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ দখল করে অন্য আসামীদের যোগসাজসে দুস্থ, আহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের আয়ের খাত হতে ৩৯ লাখ টাকা আত্মসাত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান জানান, মামলা থানায় এসেছে।
