২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীর আত্মসমর্পণ

জেলার শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী অলিউর রহমান আলু আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বিচারক জাহিদুল ইসলামের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিচারক জাহিদুল ইসলামের আদালত গত ২৫ এপ্রিল অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাই মামলায় অলিউর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তারও ১০ দিন আগে একই আদালতে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারদণ্ড হয়। তার অনুপস্থিতিতেই এ দুটো মামলার বিচার কাজ শেষ করা হয়।