ব্রাহ্মণবাড়িয়ায় চোরের ছুরিকাঘাতে ১ যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে বৃহস্পতিবার ভোররাতে চোরের ছুরিকাঘাতে রুবেল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ভোর রাতের দিকে গফুর মিয়ার বাড়িতে চোর ঢুকলে রুবেল ওই চোরকে জাপটে ধরে ফেলে। এ সময় চোরের উপুর্যপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
