২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মিষ্টি খেয়ে ৩০ জন হাসপাতালে

জেলা শহরের ফকিরপুরে বুধবার একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে মিষ্টি খেয়ে ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নোয়াখালী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 10:54 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এম এস কর্পোরেশন এর কর্মকর্তা আশিষ কুমার জানান, বুধবার টাকা জমা দেওয়ার তারিখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি খেয়ে আমন্ত্রিতদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন।

নোয়াখালী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল মোতালেব জানান, রোগীর সংখ্যা বাড়ছে। কয়েকজনের অবস্থা গুরুতর। মিষ্টির সঙ্গে  বিষাক্ত কিছু মেশানো ছিল, নাকি খ্যা বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

সুধারাম থানার উপ--পরিদর্শক খাদেমুল ইসলাম জানান, ঘটনাটি পরিকল্পিত কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে। মিষ্টি  কোন জায়গা থেকে কেনা বা আনা হয়েছে সে ব্যাপারেও খোঁজ--খবর চলছে।