২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গৃহকর্মী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি

গৃহকর্মী আবদুল ওহাব কারিগর (৩৫) কে হত্যার দায়ে গৃহকর্তা সরু ভূঁইয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বুধবার লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলম এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বাড়ির কাজ ঠিকমতো না করায় ১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর সদর উপজেলার চর রমনী মোহন গ্রামের সরু ভূঁইয়া শ্বাসরোধে হত্যা করে ওহাব কারিগরকে।

পরে ওহাবের বাবা করম আলী লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আবদুল ওহাবের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার হাসানজুর গ্রামে।