অসুস্থতার কারণে প্রধান উপদেষ্টা বুধবার অফিস করেননি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ শারীরিক অসুস্থতার কারণে বুধবার অফিস করতে পারেননি। তবে তার অসুস্থতা গুরুতর নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনেম।
বুধবার রাতে টেলিফোনে নফহবংি২৪.পড়স কে প্রেসসচিব বলেন, “প্রধান উপদেষ্টা আজ সারাদিন বাসায় ছিলেন। তার অসুস্থতা খুবই সামান্য। তিনি হজমজনিত সমস্যায় ভুগছেন। সুস্থ বোধ করলে আগামীকাল থেকে যথারীতি অফিস করবেন বলে আশা করছি।”
