চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকালে চূয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের আবুল মনসুর আহাম্মদ এ রায় দেন। আদালতের রায়ে পাঁচ জনকেই পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মমিন মাস্টার, সাখাওয়াৎ হোসেন, আব্দুর রহিম, মিলন ও আলী মোর্তুজা সন্তু।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় জিয়াউর রহমান জিয়া ও আব্দুস সালাম নামে দুই আসামীকে খালাস দেওয়া হয়েছে।
২০০৪ সালের ২৯ মার্চ রাতে বোমা হামলায় নিহত হন বিএনপি নেতা আব্দুল হক।
