২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় স্টিল মিলের সুপারভাইজার খুন

ফতুল্লার নন্দলালপুরে শিল্পী স্টিল রি--রোলিং মিলের সুপারভাইজার আনোয়ার হোসেনকে (৫০) খুন করে মিলের কর্মচারীদের বেতনের ২৮ হাজার টাকা লুট করা হয়েছে। এই ঘটনার পর দারোয়ান সুলতান পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, সুপারভাইজার আনোয়ার হোসেন মঙ্গলবার রাতে কর্মচারীদের বেতনের ২৮ হাজার টাকা নিয়ে দারোয়ান সুলতানের কক্ষে যান। বুধবার সকালে তাকে ওই কক্ষ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক  আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, দারোয়ান সুলতান সুপারভাইজারকে খুন করে টাকা নিয়ে পালিয়েছে।

এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে।