রাজনীতিতে আসবেন না মইন উ আহমেদ
রাজনীতিতে আসার কোনও ইচ্ছা নেই সেনাপ্রধান মইন উ আহমেদের। অবসরের পর সমাজসেবা ও লেখালেখি করে সময় কাটাতে চান তিনি। এ মুহূর্তে দেশে সামরিক শাসন জারির সম্ভাবনাও বাতিল করে দিয়েছেন সেনাপ্রধান। বুধবার বিভিন্ন দৈনিকের সম্পাদকদের সঙ্গে একান্ত বৈঠকে এসব কথা বলেন তিনি।
সেনা সদরদপ্তরে মইন উ আহমেদের সঙ্গে বৈঠক শেষে ইনকিলাব সম্পাদক সম্পাদক এ এম এম বাহাউদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, “রাজনীতিতে অংশ নেওয়ার কোনও ইচ্ছা সেনাপ্রধানের নেই বলে তিনি জানিয়েছেন। অবসরের পর তিনি সমাজসেবা করে ও লেখালেখি করে সময় কাটাতে চান। তিনি বলেছেন, দেশে সামরিক শাসন জারিরও কোনও সম্ভাবনা নেই।”
ইনকিলাব সম্পাদক বলেন, দ্রুত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সমাজের কোনও বিশেষ গোষ্ঠীকে নয়, সবাইকেই একযোগে কাজ করার ওপর জোর দিয়েছেন সেনাপ্রধান। (আরও তথ্যসহ)
সমকাল সম্পাদক আবেদ খান নফহবংি২৪.পড়স কে বলেন, “মইন উ আহমেদ বলেছেন ২২ জানুয়ারি নির্বাচন হলে বাংলাদেশ সোমালিয়ায় পরিণত হতো। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকারের অধীনস্ত এবং অনুগত হিসেবেই কাজ করে যাবে। দেশের ক্ষমতায় বসার কোনও ইচ্ছা বা অভিলাষ সেনাবাহিনীর নেই।”
আবেদ খান আরও বলেন, “দেশের জাতীয় নেতাদের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করে সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রশ্নাতীত। এছাড়া মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবেও সফল ছিলেন। জাতীয় নেতাদের প্রতি সবাইকে সম্মান দেখানো উচিত।”
গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে মতবিনিময় সভায় সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী এখন ‘মিডিয়া ফ্রেন্ডলি’। আমরা সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। সাংবাদিকদের কোনো হয়রানির ঘটনা নজরে আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই।”
বৈঠক শেষে ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নুরুল কবীর নফহবংি২৪.পড়স কে বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা বিভিন্ন সময়ে সেনাসদস্যদের মাধ্যমে বিঘিœত হচ্ছে বলে আমরা সেনাপ্রধানকে জানিয়েছি। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘অনেক সময় প্রতিবেদকদের ওপর আপনাদের নিয়ন্ত্রণ থাকে না। আমাদের ক্ষেত্রেও এরকম হয়। পরে এ ধরনের কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা আমাদের জানাবেন।’”
বৈঠকে আরও অংশ নেন জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সংবাদ সম্পাদক বজলুর রহমান, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আমার দেশ সম্পাদক আমানুল্লাহ কবীর, ইত্তেফাক ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।
