২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথবাহিনী মঙ্গলবার অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী নীলকমল ইউনিয়নের সদস্য নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 01:57 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার যৌথবাহিনী নাসির উদ্দিনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করেছে।

তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে বলে জানান তাজুল ইসলাম।