২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা বাংলা ভাইয়ের সহযোগী রতন প্রমাণিক (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় পুলিশ তাকে আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 01:10 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য রতন প্রমাণিকের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণ, মারধর, চাঁদাবাজি ও বাড়ি--ঘর ভাংচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। রতন আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের মেছের আলী প্রামাণিকের ছেলে।