বেনাপোল বন্দরে মাল খালাসে অচলাবস্থা
জ্বালানি তেলের সরবরাহ না থাকায় মঙ্গলবার বেনাপোল বন্দরে মাল খালাস বন্ধ ছিল। তেলের অভাবে সারাদিন ক্রেনের কোনো কাজই হয়নি।
বন্দরের পরিচালক সাইফুল্লাহ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেনাপোল ফিলিং স্টেশনের মাধ্যমে বন্দরে ক্রেনের জ্বালানি সরবরাহ করা হচ্ছে দীর্ঘদিন থেকে। গত মাসের বিল বাবদ চার লাখ ৪৭ হাজার টাকা পরিশোধ না হওয়ায় প্রতিষ্ঠানটি তেল সরবরাহ বন্ধ করে দেয়।
তিনি জানান এর ফলে আমদানিকারকরা মঙ্গলবার মালামাল খালাস করতে পারেননি।
