২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত সচিবের আত্মহত্যা

রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার অবসরপ্রাপ্ত সচিব অমি আং শুসেন (৬২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ধানমন্ডি থানার উপ--পরিদর্শক মো. রিয়াজউদ্দিন জানান, অমি আং শুসেন ধানমন্ডি ১০ নাম্বার সড়কের তিন নাম্বার বাড়ির ডি/৪ নং ফ্লাটে থাকতেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে তিনি বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। পরে গৃহপরিচারিকা লহ্মীর চিৎকারে প্রতিবেশীরা এসে বাথরুমের দরজা ভেঙ্গে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর ১২ টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি ২০০২ সালে পাট মন্ত্রণালয় থেকে অবসর গ্রহণ করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে তার স্ত্রী খাদ্য মন্ত্রণালয়ের উপ--সচিব গীতা পাল বাদি হয়ে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, শুসেন দম্পত্তি নিঃসন্তান ছিলেন। এছাড়া চাকুির থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি হতাশাগ্রস্থ ছিলেন বলে আত্মীয়স্বজন জানিয়েছেন। হতাশার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।