২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিক্ষোভ

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই) ক্যাম্পাসে মঙ্গলবার দুপুরে প্রশিক্ষণার্থীরা বিক্ষোভ করেছেন। ইনস্টিটিউটের সহকারী পরিচালক সমীর কুমার মুখার্জীর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এ বিক্ষোভ হয় বলে প্রশিক্ষণার্থীরা জানিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রশিক্ষণার্থী শিক্ষক প্রতিনিধি ইমাম হোসেন শাহীন, আবুল খায়ের, হাফিজ আহমেদ, জাকির হোসেন ও শরিফুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, সহকারী পরিচালকের বিরুদ্ধে ৭০ জন প্রশিক্ষণার্থী শিক্ষক পরিচালকের কাছে সকালে কয়েকটি অভিযোগ করেন। এ ঘটনার পর সমীর কুমার মুখার্জী দুপুরের দিকে শ্রেণিকক্ষে গিয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকদের ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন।

এতে প্রশিক্ষণার্থীরা ক্লাস বর্জন করে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে সহকারী পরিচালককে ধাওয়া করলে তিনি পরিচালকের কক্ষে আশ্রয় নেন। কিছু সময় পর পরিচালক এসে অবরুদ্ধ সহকারী পরিচালককে উদ্ধার করেন।

প্রশিক্ষণার্থী প্রতিনিধি জাকির হোসেন জানান, বিকেলে পরিচালক প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন অভিযুক্ত প্রশিক্ষক সমীর মুখার্জীকে সব কোর্স থেকে অব্যাহতি দেওয়া হবে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মতুর্জা অলীউল কবীর নফহবংি২৪.পড়স কে বলেন, “প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।”